গোপালগঞ্জের মহাসড়কে গাছ ফেলে অবরোধ করল আ. লীগ, যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত।

image 222

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় তারা ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন নিশ্চিত করেছেন।

ওসি জানান, অজ্ঞাত বহিষ্কৃত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ সরিয়ে ফেলে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।