যেসব এলাকায় রাত থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

image 85

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কারণে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় ২১ ঘণ্টা ধরে গ্যাসের স্বল্পচাপ থাকবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতলক্ষ্যা নদী অতিক্রম এবং আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজের কারণে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে।

এই সময় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে অবস্থিত নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা এবং শ্যামপুর (বিসিক) এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হতে হবে। এছাড়া এর আশেপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।