১৬ দিনের বিদেশ সফর শেষে কাল দেশে ফিরছেন জামায়াত আমির

image 44

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ১৬ দিনের বিদেশ সফর শেষে আগামীকাল ভোরে দেশে ফিরছেন।

সৌদি আরবে ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে তিনি গত ১৯ অক্টোবর ঢাকা থেকে যাত্রা করেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।