ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

image 83

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন রোগী।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৯৯২ জনে।