
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর মরদেহ দেখে শোকে মারা গেছেন স্ত্রী আয়েশা বেগম। বুধবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের বগৈর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ভূঁইয়া (৭০) মঙ্গলবার রাতে স্ট্রোক করেন। পরে তাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোররাতে তার মরদেহ বাড়িতে আনা হয়।
ছোট ভাই আব্দুল হালিম জানান, স্বামীর মরদেহ দেখে আয়েশা বেগম (৬০) জ্ঞান হারান। পরে তাকেও একই হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, জানাজা শেষে বুধবার রাত ৮টার দিকে হাবিবুর রহমান ও আয়েশা বেগমকে পাশাপাশি কবর দেওয়া হবে।