‘আমাকে নিয়ে কু/ৎসি/ত ভাষায় ওয়াজ করেছে’ সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানা

 

farhana rumin mnhgf8ub5g18b6o 20260402183529

ওয়াজ মাহফিলে নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, তার ঠিক আগে এক সহকর্মীর বক্তব্য দুঃখজনক ছিল। এরপর একটি ইংরেজি গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

রুমিন ফারহানা বলেন, ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে—সংসদে উপস্থিত তিনি এবং আরও দুজন নারী সংসদ সদস্যকে নিয়ে একই সংসদের আরেক সদস্য ওয়াজ মাহফিলে কদর্য ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় তিনি স্পিকারের কাছে বিচার দাবি করেন এবং বিষয়টি তদন্তের অনুরোধ জানান।

তবে তার দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার তোলা যায় না।