দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

HAM3344 69ce787822601

দেশে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হাম আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬৮৫ শিশু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন চারজনসহ চলতি বছর হাম রোগে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু।

ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় হাম ছড়িয়ে পড়েছে। রোগটির সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত বিস্তার লাভ করছে। আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) হওয়ার ঝুঁকি রয়েছে।