
HSC ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ৪ লাখ ২৮ হাজার খাতার পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। মোট ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী এ আবেদন করেছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা বোর্ডে। এখানে ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী ১ লাখ ৩৬ হাজার ৫০৬ খাতার পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। অপরদিকে সবচেয়ে কম আবেদন এসেছে মাদ্রাসা বোর্ডে, যেখানে ৭ হাজার ৯১৬ শিক্ষার্থী ১৪ হাজার ৭৩৩ খাতার পুনঃনিরীক্ষণ চেয়েছেন।
বোর্ডভিত্তিক আবেদন সংখ্যা:
- কুমিল্লা বোর্ড: ২২,৫০৩ পরীক্ষার্থী, ৪২,০৪৪ খাতা
- রাজশাহী বোর্ড: ২০,৯২৪ পরীক্ষার্থী, ৩৬,১০২ খাতা
- যশোর বোর্ড: ২০,৩৯৫ পরীক্ষার্থী, ৩৬,২০৫ খাতা
- চট্টগ্রাম বোর্ড: ২২,৫৯৫ পরীক্ষার্থী, ৪৬,১৪৮ খাতা
- সিলেট বোর্ড: ১৩,০৪৪ পরীক্ষার্থী, ২৩,০৮২ খাতা
- বরিশাল বোর্ড: ৮,০১১ পরীক্ষার্থী, ১৭,৪৮৯ খাতা
- দিনাজপুর বোর্ড: ১৭,৩১৮ পরীক্ষার্থী, ২৯,২৯৭ খাতা
- ময়মনসিংহ বোর্ড: ১৫,৫৯৮ পরীক্ষার্থী, ৩০,৭৩৬ খাতা
- কারিগরি শিক্ষা বোর্ড: ১২,০৭ পরীক্ষার্থী, ১৫,৩৭৮ খাতা
- মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৭,৯১৬ পরীক্ষার্থী, ১৪,৭৩৩ খাতা
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। অর্থাৎ ১৬ নভেম্বরের মধ্যে সকল আবেদনকারীর পুনঃনিরীক্ষণের ফল জানানো হবে।