
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ইউক্রেন যে শান্তি চুক্তি করেছে, তা আত্মসমর্পণ নয়। তিনি জোর দিয়ে বলেছেন যে এই চুক্তিতে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ম্যাকরন এই মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলনে ট্রাম্পও উপস্থিত ছিলেন।
ম্যাকরন বলেন, ইউক্রেনের যেকোনো শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তার সঙ্গে হতে হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর উভয় নেতা সংবাদ সম্মেলনে কথা বলেন। এক প্রশ্নের জবাবে ম্যাকরন বলেন, ইউক্রেনের আত্মসমর্পণ নয়, বরং গ্যারান্টিসহ যুদ্ধবিরতি হওয়া উচিত।
এদিকে, নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যয়ের দায়ভার কেবল যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় দেশগুলোরও ভাগ করে নেওয়া উচিত।
এর জবাবে ম্যাকরন বলেন, ইউরোপ এ বিষয়ে দায়িত্ব নিতে প্রস্তুত এবং রুশ হামলার তৃতীয় বার্ষিকীতে যুদ্ধবিরতি আলোচনার গুরুত্ব বুঝতে পেরেছে।
/হ্যাভেন টিভি ডট প্রেস
