বাসে ডাকাতি-শ্লীলতাহানি: মূল পরিকল্পনাকারীসহ দু’জন গ্রেফতার, লুট হওয়া মালামাল উদ্ধার

images 9

ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

ঢাকা-রাজশাহী সড়কে বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটিয়ে মূল পরিকল্পনাকারী আলমগীরসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মাধ্যমে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ এ মামলায় মোট ৫ জনকে গ্রেফতার করেছে।

Shabab Panjabi Ads

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, গ্রেফতার দুজন হলেন আলমগীর হোসেন (৩৪) ও মো. রাজিব হোসেন (২১)। আলমগীরকে নেত্রকোণার পুর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়, তার কাছ থেকে লুণ্ঠিত টাকা ও দুটি রুপার আংটি উদ্ধার করা হয়েছে। আলমগীরের দেয়া তথ্য অনুযায়ী রাজিবকে আশুলিয়ার পলাশবাড়ি থেকে গ্রেফতার করা হয়, তার কাছ থেকে ১০টি মোবাইল, গহনা ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুজনের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার হওয়ার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এই ঘটনাটি ঘটেছিল সোমবার রাত ১১টায়, যখন ঢাকা থেকে ছেড়ে আসা বাসে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি ও শ্লীলতাহানি চালায়। তিন ঘণ্টা ধরে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বাসটি ডাকাতির পর চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানায়। পরে যাত্রীদের চাপের মুখে চালক বাসটি নিয়ে বড়াইগ্রাম থানায় গিয়ে থামে।

/হ্যাভেন টিভি ডট প্রেস