৪০ দিনের সংঘাতে ইরানের যেসব শীর্ষ নেতা নিহত

 

৪০ দিনের যুদ্ধে যেসব শীর্ষ নেতাকে হারাল ইরান

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় ধাক্কা লেগেছে। মাত্র ৪০ দিনের ব্যবধানে দেশটি তার প্রভাবশালী কয়েকজন শীর্ষ নেতা হারিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন—

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে বিমান হামলায় তিনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্বে থাকা খামেনির মৃত্যু যুদ্ধের সবচেয়ে বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানিও প্রথম দফার হামলায় নিহত হন। তার মৃত্যু ইরানের কূটনীতি ও কৌশলগত সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।

আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ায় ইরানের সামরিক কাঠামোতে বড় ধস নেমেছে। একইভাবে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মৌসাভি তেহরানে এক শীর্ষ বৈঠকের সময় হামলায় প্রাণ হারান।

প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও একই দিনে নিহত হন। তিনি ইরানের প্রতিরক্ষা আধুনিকায়নের দায়িত্বে ছিলেন।

সবশেষে ৬ এপ্রিল যৌথ বিমান হামলায় নিহত হন আইআরজিসি গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি, যাকে ইরানের গোয়েন্দা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস