
রাজধানী ঢাকায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি থাকে। তাই সকালে বের হওয়ার আগে দিনের কর্মসূচিগুলো জেনে নেওয়া সুবিধাজনক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নিচে দেওয়া হলো—
বিএনপি
- সকাল ১০টা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রধান অতিথি—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
- বেলা ১১টা: জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় যোগ দেবেন আমীর খসরু।
- দুপুর ১২টা: খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে চিকিৎসা সহায়তা দেবে ‘আমরা বিএনপি পরিবার’। প্রধান অতিথি—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- বিকেল ৩:৩০টা: নিউমার্কেট ও কলাবাগান থানার ভোটারদের ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল থেকে কর্মসূচি শুরু হবে। নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
ডিএমপি কমিশনার
- সকাল ১০:১৫টা: গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
- বেলা ১১টা: পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের প্রধান সংগঠন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ। প্রধান অতিথি—দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।
জামায়াত
- বিকেল ৩টা: মিরপুর-১৩ পুলিশ কনভেনশন হলে যুব মহিলা সমাবেশ। প্রধান অতিথি—জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ধর্ম উপদেষ্টা
- বাদ আসর থেকে রাত ১০টা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে কিরাত সম্মেলন। প্রধান অতিথি—ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।