আজকের নামাজের সময়সূচি: ২ ফেব্রুয়ারি ২০২৬

image 32

নামাজের গুরুত্ব ও সময়সূচি – ২ ফেব্রুয়ারি ২০২৬

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ অন্যতম এবং পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিনে নামাজ প্রথম হিসাব নেওয়া হবে। তাই ব্যস্ততা যতই থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। মিরাজের পর থেকে বর্তমান রীতি অনুযায়ী নামাজ পড়ার প্রথা চালু হয়েছে। নামাজই আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।”

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ দেওয়া হয়েছে। কুরআনে পাকে বিভিন্ন স্থানে সরাসরি ৮২ বার ‘সালাত’ শব্দের মাধ্যমে নামাজের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন এবং সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিসের মাধ্যমে এর ফায়েদা ও গুরুত্ব বর্ণনা করেছেন।

আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, ১৯ মাঘ ১৪৩২ বাংলা, ১৩ শাবান ১৪৪৭ হিজরি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ:

নামাজের সময়সূচি (ঢাকা)

  • ফজর: ৫:২৪
  • জোহর: ১২:১৬
  • আসর: ৪:০৮
  • মাগরিব: ৫:৪৯
  • ইশা: ৭:০৪

সূর্যোদয়: ৬:৩৮
সূর্যাস্ত: ৫:৪৬

আগামীকাল, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬

  • ফজর: ৫:২৩
  • সূর্যোদয়: ৬:৩৮

অন্যান্য শহরের জন্য সময় সমন্বয়:

বিয়োগ করতে হবে:

  • চট্টগ্রাম: -০৫ মিনিট
  • সিলেট: -০৬ মিনিট

যোগ করতে হবে:

  • খুলনা: +০৩ মিনিট
  • রাজশাহী: +০৭ মিনিট
  • রংপুর: +০৮ মিনিট
  • বরিশাল: +০১ মিনিট