সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

২৮ ফেব্রুয়ারি সৌদিতে রোজার চাঁদ দেখা যাবে, প্রথম রোজা ১ মার্চ

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেয়। জানানো হয়েছে, চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই দেশটিতে প্রথম রোজা শুরু হবে। সৌদিভিত্তিক ‘হারামাইন’ ওয়েবসাইটও জানিয়েছে, অর্ধচন্দ্র দেখা যাওয়ায় মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

তারা দোয়া করে বলেছে, মহান আল্লাহ যেন আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করেন এবং এই বরকতময় মাসের প্রতিটি মুহূর্ত তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে প্রতিবেশী ওমানে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে প্রথম রোজা শুরু হবে বৃহস্পতিবার। একইভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি, ফলে এসব দেশেও রোজা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

এ ছাড়া মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে প্রথম রোজা বৃহস্পতিবার পালিত হবে।