তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধি নিষেধ-আপত্তি নেই: প্রেস সচিব

web 1 1

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই—এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টারদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শফিকুল আলম লেখেন, ‘জনাব তারেক রহমান আজকের ভাষণে উল্লেখ করেছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত এখনো তার পুরোপুরি নিয়ন্ত্রণাধীন নয়। এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়—তার দেশে ফেরায় সরকারের কোনো বাধা আছে কিনা।’

জবাবে প্রেস সচিব স্পষ্টভাবে জানান, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধি–নিষেধ বা আপত্তি নেই।’

তিনি আরও লেখেন যে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।