জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

image 38

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।

গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। যদিও তিনি মীর মশাররফ হোসেন হলে আবাসিক শিক্ষার্থী, নিয়মবহির্ভূতভাবে কাজী নজরুল হলে অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে কক্ষটিতে অভিযান চালায়। তল্লাশিতে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক জানান, ওই শিক্ষার্থী হলের বৈধ সদস্য না হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যমান আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।