
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ এর আবিদ হোসেন।
সোমবার (১ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মোট ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—
- সহ-সভাপতি: লিখন হোসেন (দৈনিক ভোরের ডাক)
- যুগ্ম সাধারণ সম্পাদক: খন্দকার রাহিমা বেগম স্মৃতি (বুলেটিন বার্তা)
- সাংগঠনিক সম্পাদক: মো. সাজ্জাদুল ইসলাম (দৈনিক খবর সংযোগ)
- অর্থ সম্পাদক: মো. পলাশ মিয়া (দীপ্ত বার্তা)
- দপ্তর সম্পাদক: মো. শাহরিয়ার আজিম (ঢাকা ওয়াচ২৪.কম)
- প্রচার ও প্রকাশনা সম্পাদক: রিপন খন্দকার (দৈনিক আমাদের মাতৃভূমি)
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
লামিস তাসনিম জুহা (প্রতিদিনের খবর), মো. মাহমুদুল হাসান তাফির (দৈনিক স্বদেশকণ্ঠ) এবং আল আমিন মোহ (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জনবাণী এর রিপোর্টার নাজমুল সুজন। কমিশনার হিসেবে ছিলেন একুশে টেলিভিশন এর আরিফুল ইসলাম, আজকের পত্রিকা এর মোহাম্মদ যুবায়ের এবং মানবকণ্ঠ এর ফেরদৌস সাগর।