সিরিয়ার অর্থনৈতিক খাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইইউ

Untitled

ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

সিরিয়ার অর্থনৈতিক খাতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

popup

প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের শাসনামলে দীর্ঘ গৃহযুদ্ধের ফলে সিরিয়ার জ্বালানি, পরিবহণ ও ব্যাংকিং খাত বিপর্যস্ত হয়ে পড়ে। এসব খাত পুনর্গঠনের জন্য সিরিয়ার নতুন নেতৃত্ব পশ্চিমা দেশগুলোর কাছে নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়ে আসছিল।

তবে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বিষয়ে দামেস্কের নতুন ইসলামপন্থি শাসকদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় ইউরোপ ও অন্যান্য পরাশক্তি দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারে দ্বিধান্বিত ছিল। অবশেষে, ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

/হ্যাভেন টিভি ডট প্রেস