দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৩

images 5

ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে সেতু ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর একটি অংশ ধসে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। রাজধানী সিউল থেকে প্রায় ৮২ কিলোমিটার দক্ষিণে চিওনানে এই দুর্ঘটনা ঘটে।

Shabab Panjabi Ads

সিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য জরুরি নির্দেশনা দিয়েছেন।

/হ্যাভেন টিভি ডট প্রেস