নুরের পোস্টে খোঁচা সারজিস আলমের

 

জুলাই শেখাতে আইসেন না”—নুরের পোস্টে খোঁচা সারজিস আলমের! | Barta Bazar

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দেওয়া ওই পোস্টে তাকে খোঁচা দিয়ে মন্তব্য করেন এনসিপি নেতা সারজিস আলম।

নিজের পোস্টে নুরুল হক নুর লেখেন, “জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের দৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলেই জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব—তাই জুলাই আমাদের শেখাতে আসবেন না।”

এ পোস্টের মন্তব্যে সারজিস আলম প্রশ্ন তোলেন, “গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন বিএনপি টালবাহানা করছে, তখন আপনাদের মুখে তালা কেন ভাই?”

সারজিসের এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে রাজনৈতিক পাল্টা জবাব হিসেবে দেখছেন, আবার কেউ পারস্পরিক দোষারোপের অংশ বলে মন্তব্য করছেন।

সম্প্রতি ‘জুলাই’ ইস্যু ঘিরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের বক্তব্য ও পাল্টা বক্তব্য বাড়তে থাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।