যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেলেও সরাসরি আলোচনায় বসেনি ইরান: তেহরান

%E0%A6%87%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE 1

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবসহ আলোচনার বার্তা তেহরানের কাছে পৌঁছেছে। তবে এসব বার্তা সরাসরি নয়; পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে পাঠানো হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ইরান কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি।

যুদ্ধবিরতি প্রসঙ্গে বাঘাই জানান, ইরান তার আগের অবস্থানেই অনড় রয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ অব্যাহত থাকায় এই মুহূর্তে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করাই তেহরানের প্রধান অগ্রাধিকার।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং তা ইতিবাচক অগ্রগতি পাচ্ছে।

তবে ওই বক্তব্য সরাসরি নাকচ করে ইরান জানায়, তারা এমন কোনো আলোচনায় অংশ নেয়নি এবং যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সূত্র: আলজাজিরা