রুমিন ফারহানা অঝোরে কাঁদলেন, বললেন যা

image 187

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কর্মী ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি অঝোরে কেঁদে উঠেন।

রুমিন ফারহানা বলেন, “আপনারা যেভাবে আমাকে বরণ করেছেন, আমি সাধারণত দৃঢ় মনের মানুষ। কিন্তু আজ আমার চোখে পানি চলে এসেছে। মনে হচ্ছে, বাবা ও দাদা-দাদির দোয়ার কারণে আমি এত সম্মান ও ভালোবাসা পাচ্ছি। তবে এত ভালোবাসার যোগ্য আমি নই।”

তিনি আরও বলেন, “সরাইল-আশুগঞ্জের মানুষ আমার প্রতি যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে এই আস্থা ও বিশ্বাস রাখার তাওফিক দেন।”

নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে তিনি সরাইল ও আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা প্রকাশ করেন। তার বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর মধ্যেও আবেগঘন পরিবেশ বিরাজ করেছিল।