৫৯ দলের সংরক্ষিত প্রতীক প্রকাশিত, নৌকা নেই

image 251

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই তালিকায় নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকা

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে উপ-সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রতীক প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক, তাদের পদবি ও দলের ঠিকানা সম্বলিত হালনাগাদ তালিকা সংযুক্ত থাকবে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য সংরক্ষিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পরবর্তী ব্যবস্থার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র অবশ্যই দলের মনোনয়ন রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে।