আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে

image 31

চলতি আগস্ট মাসের ১–১২ তারিখে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৭২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এবার প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

২০২৫–২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। তবে জুলাইয়ে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি—এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিডিবিএল ও রাকাব, বেসরকারি কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।