তারেক রহমানের নতুন উদ্যোগ নিয়ে সারজিসের পোস্ট

তারেক রহমানের ‘উদ্যোগ’ নিয়ে সারজিসের পোস্ট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর চেয়ারম্যান এই উদ্যোগ নেন।

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, তারেক রহমানের এই উদ্যোগ রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির নতুন ধারার প্রতীক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস লিখেছেন, “ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।”

তিনি আরও উল্লেখ করেছেন, “পুরনো প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতিকে বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য এই মুহূর্তে রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির নতুন ধারার সবচেয়ে বেশি প্রয়োজন। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করেছেন, এজন্য তার আন্তরিক ধন্যবাদ।”