ফিফা আরব কাপে কাতারকে ১–০ গোলে হারিয়েছে ফিলিস্তিন

image 24

ফিফা আরব কাপে স্বাগতিক কাতারকে ১–০ গোলে হারিয়েছে ফিলিস্তিন। ম্যাচের শেষ মুহূর্তে সুলতান আল ব্রাকের আত্মঘাতী গোল ফিলিস্তিনের জয়সূচক হিসেবে নথিভুক্ত হয়।

আল বাইত স্টেডিয়ামে আত্মবিশ্বাসী কাতার পুরো ম্যাচে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। আক্রমণে ধারহীনতা ও বারবার সুযোগ নষ্ট হওয়ায় শেষ মুহূর্তে দাম চোকাতে হয়েছে স্বাগতিকদের।

অন্যদিকে, ফিলিস্তিন শুরু থেকেই সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে। অবশেষে ৯৫তম মিনিটে মোহাম্মদ সালেহের হেড থেকে বল ডিফ্লেক্ট হয়ে সুলতান আল ব্রাকের গায়ে লেগে কাতারের জালে গিয়েছে। সেই মুহূর্তে পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়।