বিএনপি ছাড়লেন শতাধিক নেতা, জামায়াতে যুক্ত হলেন

image 354

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এক নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানে চার শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। অনুষ্ঠানটি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে নবাগতদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানাল জামায়াত নেতারা।

অনুষ্ঠানে আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সলকসহ প্রায় চার শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন।