
রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই ধানমন্ডি ৩২-এ নির্মাণাধীন এক ভবনে আগুন লেগেছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে ধানমন্ডি ৩২-এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের তৎপরতায় বেলা ৩টা ৫২ মিনিটে এটি নিয়ন্ত্রণে আসে।
মিরপুরের রাসায়নিক গুদামের আগুন নেভাতে এখনও কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান। কেমিক্যাল অপসারণ ও সম্পূর্ণ নির্বাপন করতে দীর্ঘ সময় লাগবে। ভেতরে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা শ্বাস-প্রশ্বাসের সমস্যা তৈরি করছে। ঘনবসতির কারণে কাজ করতে সমস্যা হচ্ছে, তাই মাইকিং করে সবাইকে দূরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।”
নিহত রয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, “গুদামের মূল গেট খোলা হয়েছে, প্রচুর ধোঁয়া রয়েছে। পুরোপুরি অগ্নিনির্বাপণ শেষ হলে বলা যাবে মৃতদেহ আছে কি না। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি, ভেতরে আর কোনো মৃতদেহ নেই।”
ফায়ার সার্ভিস অবৈধ রাসায়নিক গুদাম উচ্ছেদে কার্যক্রমও চালাচ্ছে।