জুমার খুতবা দিতে বাধা: বিএনপি নেতা আমিনুলের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

image 109

মসজিদে জুম্মার খুৎবা দিতে না দেয়ার অভিযোগ বিএনপি নেতা আমিনুলের কর্মীদের বিরুদ্ধে!

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতা মোল্লা খালিদ সাইফুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে লিখেন,

“হকপন্থী আলেমদের জন্য কঠিন দিন আসছে
বেঁচে যাবে শুধু ভাড়ায় খাটা মৌলুভীরা। আজ আলী হাসান উসামা ভাইয়ের মসজিদে খুতবা দেয়ার কথা ছিল আল্লামা আওরঙ্গজেব ফারুকী হাফিযাহুল্লাহর। কিন্তু শেষ মুহূর্তে মসজিদ কমিটি জানাল, ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের ঘনিষ্ঠ কয়েকজন নেতাকর্মী নাকি স্পষ্ট বার্তা দিয়েছে, ফারুকী সাহেবকে মিম্বারে উঠতে দেয়া যাবে না।

ফলাফল, আজকের জুমআয় মিরপুরবাসী সেই বরকতময় কণ্ঠ শুনার সুযোগ পেল না।
বুঝলাম না, একজন বিদেশি মেহমানের প্রোগ্রাম স্থগিত হওয়ার মধ্যেই কিভাবে কেউ রাজনৈতিক সফলতা খুঁজে পায়! এ যেন ধর্মীয় পরিসরেও রাজনীতির হস্তক্ষেপের নগ্ন উদাহরণ। কিছুই বলার নেই, কেবল আফসোস। আগামী দিনে ক্ষমতায় আসার পর আর কতজন হকপন্থী আলেমের জন্য কী কী “সম্মান” অপেক্ষা করছে, তা শুধু আল্লাহই জানেন। মিরপুরের মসজিদ-মাদ্রাসাগুলো কি তবে রাজনৈতিক নেতাদের হাতেই জিম্মি হয়ে থাকবে?
নাকি একদিন আবার সত্য ও সাহসের মানুষগুলো মিম্বারে ফিরে আসবে?”