নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। তবে গত সপ্তাহে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানান, তার শরীরে খনিজের ভারসাম্যহীনতা ছিল। সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি কিংবা ঘাটতির পাশাপাশি তিনি শ্বাসকষ্ট, ইউরিন সমস্যা ও রক্তচাপের ওঠানামায় ভুগছিলেন।
আজ শনিবার মাগরিবের নামাজের পর রাজধানীর মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের জনক। চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন।নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই
নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। তবে গত সপ্তাহে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানান, তার শরীরে খনিজের ভারসাম্যহীনতা ছিল। সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি কিংবা ঘাটতির পাশাপাশি তিনি শ্বাসকষ্ট, ইউরিন সমস্যা ও রক্তচাপের ওঠানামায় ভুগছিলেন।
আজ শনিবার মাগরিবের নামাজের পর রাজধানীর মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের জনক। চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন।