
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতির কারণে যুক্তরাষ্ট্রে শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৩ আগস্ট) মার্কিন শুল্ক ও বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব জানান, ইউনূসের ব্যক্তি পরিচিতির কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শুল্কে বিশেষ সুবিধা দিয়েছে। শুরু থেকেই শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার।
তিনি আরও বলেন, শুল্ক আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সেখানে রপ্তানি বাড়ানো সম্ভব হবে।