কুড়িগ্রামে নাইটগার্ড তপন দাসের গলা কেটে হত্যা

image 146

কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতির ঘটনায় নাইটগার্ড তপন দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল ডাকাত প্রতিষ্ঠানটিতে হানা দেয়। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তপন দাসের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রতিষ্ঠানটির মালামাল লুট করা হয়েছে এবং প্রায় ৩৫ লাখ টাকা চুরি হয়েছে।

রাজারহাট থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হবে।