
ঢাকা-১১: এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করেন নাহিদ ইসলাম
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজে হাজির হয়ে নাহিদ হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন করা হয়েছে।
নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানিয়েছেন, এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য রয়েছে। তিনি হলফনামায় তা উল্লেখ করেননি। রিটে তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে। শুনানি আগামী মঙ্গলবার হতে পারে বলে আশা করা হচ্ছে।
গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না। একইভাবে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপির কারণে প্রার্থিতা বাতিলের আদেশ বহাল থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না।