মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজের নিবন্ধন করার সুযোগ

image 156

২০২৬ সালের হজে যেতে ইচ্ছুকদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত নিয়ম শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজের জন্য নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রীদের নিবন্ধন সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের সময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণযোগ্য হলেও ভিসা ইস্যুর আগে হজযাত্রীর পাসপোর্ট নবায়ন করে তা সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায় ভিসা প্রদান করা হবে না।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারও বাংলাদেশের কোটা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী।