মাদরাসা ছাত্রী ধর্ষণ: ঢাকা কলেজে প্রতিবাদী বিক্ষোভ

image 420

গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সায়েন্সল্যাব হয়ে মূল ফটকের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—
“অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”,
“ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”,
“আমার ধর্ষিতা কেন? ইন্টেরিম জবাব দে”,
এবং “ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই” ইত্যাদি।

জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তার মা-বাবা গাজীপুরের মৌচাকে গার্মেন্টস কর্মী হিসেবে ভাড়া বাসায় থাকেন। দুই মাস আগে প্রতিবেশী সঞ্জিত বর্মন ও তার শ্যালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় লোকনাথের ভাগিনা জয় কুমার দাস ওই ছাত্রীকে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায়।
সেখানে তাকে জোরপূর্বক তিন দিন ধরে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।