কিশোরগঞ্জ দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তদের আগুন

image 237

আওয়ামী লীগের আহুত কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিভিল সার্জনের কার্যালয়ের সামনে রাখা অ্যাম্বুলেন্সটিতে হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, “খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বেশিরভাগ অংশ পুড়ে যায়।”

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।