
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ শোকবার্তা জানানো হয়।
পোস্টে শেখ হাসিনা বলেন,
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে দেশের বর্তমান রাজনীতি ও বিএনপি নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হলো।’
শোকবার্তায় তিনি আরও বলেন,
‘আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তার ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।’