ইউএনডিপির মাধ্যমে কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা

image 162

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে তিনি এই তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে এসব বডি ক্যামেরা ইউএনডিপির মাধ্যমে কেনা হবে। তবে এর জন্য সরকারি অর্থ ব্যবহার করা হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, নির্বাচনে প্রয়োজনীয় সব পদক্ষেপে অন্তর্বর্তী সরকার সহযোগিতা করবে। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে এবং আপৎকালীন সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে।