
ছোট পর্দা থেকে বড় পর্দা—সব জায়গাতেই সমানভাবে সফল এই তারকা নানা ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। নিজের ভাবনা অকপটে প্রকাশ করাই যেন তার স্বভাব।
শনিবার (৩০ আগস্ট) জয় ভিপি নুরকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন—
“ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা বাতিল করতে হয়। আপনি সুস্থ হয়ে উঠুন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।”
তার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, “মানুষের মানবিকতার বড়ই অভাব।” আবার কেউ মন্তব্য করেছেন, “ভয়াবহ শব্দটাই ভয়াবহ।” অন্যদিকে, জয়কে ব্যঙ্গ করে আরেকজন লিখেছেন, “হাসপাতাল থেকে লাইভ করেন।”
উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ভিপি নুর। রক্তাক্ত অবস্থায় দলীয় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে, তার নাকও ফেটে যায়। পরে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তার জ্ঞান ফিরে এসেছে বলে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।