“জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিলেন ডা. তাহের”

image 136

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ডা. তাহেরের ঢাকা প্রত্যাবর্তন

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টায় দেশে প্রত্যাবর্তন করেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংও করেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ডা. তাহের ২২ সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করেছিলেন।

এসময় সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মাদ শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বহু নেতাকর্মী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।