
সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার অভিযোগ করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানারে নতুনভাবে সংগঠিত হচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “পলাতক হাসিনার দল জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে। ভারতের পরিকল্পনায় নতুন ছক কাটা হচ্ছে।”
কনক সরওয়ারের মতে, খুনি হাসিনার অনুসারীরা জাতীয় পার্টির নাম ব্যবহার করে নির্বাচনে অংশ নেবে এবং সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বসানো হবে। প্রয়োজনে নির্বাচন প্রকৌশলের মাধ্যমে তাদের সরকার গঠনের সুযোগও দেওয়া হতে পারে।
তিনি জানান, ৯ আগস্ট অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তার দাবি, জিএম কাদেরকে সরিয়ে ভারতের ইশারায় নতুনভাবে দল সাজানো হচ্ছে। “সবই পাতানো খেলা। জিএম কাদেরের ভারতপ্রীতি ও দালালি মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, তাই এই নাটক সাজানো হয়েছে।”
কনক সরওয়ার আরও বলেন, জাতীয় পার্টি অতীতে গুম, খুন ও গণহত্যার পরও শেষদিন পর্যন্ত হাসিনাকে সমর্থন করেছে। এবার তারা ভারতের পরিকল্পনায় পলাতক হাসিনার অনুসারীদের নিয়ে নতুন রূপে আবির্ভূত হতে চাইছে।
তার অভিযোগ, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হলেও জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ভিপি নুরের দল দাবি করেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় পার্টি ও জিএম কাদেরের বিষয়ে কথা না বলার নির্দেশ ছিল। নুর সে নির্দেশ মানেননি বলেই তার ওপর হামলা চালানো হয়েছে।