জাপানে বাড়ছে মুসলিমদের সংখ্যা, কবরস্থানের সংকটে সরকারের চাপে

314a6551 2497 41cf 80bd 8836a0e577ad large

ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :

জাপানে বর্তমানে মুসলিম জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। দ্রুত ইসলাম ধর্ম গ্রহণকারীদের সংখ্যা বাড়ার কারণে দেশটিতে ইসলামিক রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কবরস্থানের চাহিদা বাড়ছে। যদিও জাপানে মৃতদেহ দাহ করার প্রচলন রয়েছে, ইসলাম জাপানে দ্রুততম বর্ধনশীল ধর্ম হওয়ায় নতুন এই সংকট ক্রমশ জটিল হয়ে উঠছে। এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

Shabab Panjabi Ads

জাপানের কিয়োডো নিউজ জানায় যে মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই বিষয়টি স্বীকার করেছেন এবং জানিয়েছেন, একজন মুসলিম বাসিন্দা তাকে বলেছেন যে কবরস্থানের অভাবের কারণে জাপানে বসবাস করা ‘খুবই কঠিন’ হয়ে দাঁড়িয়েছে। তাই গভর্নর একটি নতুন কবরস্থান তৈরির কথা বিবেচনা করছেন।

তোহোকু অঞ্চলে কবরস্থানের অভাবের দিকে ইঙ্গিত করে মুরাই আরও জানান, ‘নতুন কবরস্থান তৈরির কথা মাথায় রেখে জাপান সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

/হ্যাভেন টিভি ডট প্রেস