জামায়াত আমীরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

image 217

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাতঃরাশ বৈঠক করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আলোচনায় তারা বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগের সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করেন। উভয়পক্ষই ভবিষ্যতে আর্জেন্টিনার বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের প্রতি সমর্থন জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।