সাকিব ফিরছেন দেশে? বাড়িতে চলছে সংস্কারকাজ

image 39

ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে গুঞ্জন, মাগুরার বাড়িতে সংস্কারকাজ

ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে সংস্কারকাজ শুরু হওয়ায় ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে—তাহলে কি সাকিব দেশে ফিরছেন? সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ফিটনেস ঠিক থাকলে সাকিবকে জাতীয় দলে ফেরানো হতে পারে। এই খবরের পরপরই তার বাড়িতে সংস্কার কাজ শুরু হয়েছে।

মাগুরা শহরের সাহাপাড়ায় অবস্থিত তিনতলা বাড়ির গেইট, প্রাচীর ও আঙিনা সাজানো হচ্ছে। থাই গ্লাস পরিষ্কার করা হচ্ছে এবং ওয়েল্ডিং মিস্ত্রীরা গেইটের কাজ করছেন। ওয়েল্ডিং মিস্ত্রী মাসুদ জানিয়েছেন, “শুনেছি সাকিব আল হাসান বাড়ি ফিরবেন, তাই গেইটের কাজ চলছে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, বাড়ির দুটি গেইটে তালা থাকলেও পরিচ্ছন্নতার কাজ চলছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, দেশে সাকিব শেষবার ২৪ জুলাই আন্দোলনের পর ফিরেছিলেন। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন। সাকিবের দেশে ফেরার গুঞ্জনে ক্রিকেট ভক্তরা আনন্দ ও উচ্ছ্বাসে ভরে উঠেছেন।