ইরান তিন দেশে হামলা চালালো, ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে

iran33433 69d39a86e3610

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়ার পরই ইরান সোমবার মধ্যপ্রাচ্যজুড়ে নতুন হামলা চালিয়েছে। দেশটি একইসঙ্গে ‘বিধ্বংসী’ প্রতিশোধের হুমকি দিয়েছে, খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সংবাদ অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) ভোরে ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত একযোগে ইরানি মিসাইল ও ড্রোন হামলার শিকার হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট হয়নি।

হামলাগুলো এমন সময়ে চালানো হয়েছে যখন তেহরান ট্রাম্পের বিরুদ্ধে কড়া অবস্থান আরও জোরদার করছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করেছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরও ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তা আসে ট্রাম্পের ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকির কয়েক ঘণ্টা পর। ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল পুনরায় চালুর জন্য একটি চুক্তিতে তেহরানকে দ্রুত সম্মতি দিতে আহ্বান জানান।

ইরান কার্যত বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এর পর ট্রাম্প কড়া ভাষায় সতর্ক করে বলেন, তেহরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলতে হবে, নইলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

এক সংক্ষিপ্ত পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন—স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে নির্দেশ পালনের জন্য সময় রয়েছে।