তিন দিনের জন্য ধীরগতির শঙ্কায় ইন্টারনেট

 

কাল থেকে টানা তিন দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল এক ঘণ্টা দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) বন্ধ থাকবে। এতে সাময়িকভাবে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে এবং ব্যবহারকারীরা ধীরগতির সম্মুখীন হতে পারেন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-মি-উই-৫)-এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সি-মি-উই-৪ সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ সেবা চালু থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। এ কারণে সাময়িকভাবে ইন্টারনেটের গতি কমে যেতে পারে বা কিছু ক্ষেত্রে সেবা বিঘ্নিত হতে পারে।