ওসমান হাদি হত্যা: দুই আসামি ফেরত পাঠাতে সম্মত ভারত

হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরী এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লিতে পৌঁছানোর পর খলিলুর রহমান ও হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর সঙ্গেও বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার “বাংলাদেশ ফার্স্ট” নীতি অনুসরণ করবে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের সুবিধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, নির্ধারিত চুক্তি অনুসারে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত “,”বাংলাদেশ রাজনীতিবিদ”] এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল