
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল সংসদ নির্বাচনে ১১টি কেন্দ্রের ফলাফলে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত রিয়াজুল ইসলামের চেয়ে ১১১ ভোটে এগিয়ে রয়েছেন। রাকিব পেয়েছেন মোট ১১৪২ ভোট।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় নির্বাচন কমিশনাররা ৩৯ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। ১১ কেন্দ্রের ভিপি পদে মোট ভোটসংখ্যা ছিল:
- একেএম রাকিব (ছাত্রদল): ১১৪২ ভোট
- রিয়াজুল ইসলাম (শিবির): ১০৩১ ভোট
বিভিন্ন বিভাগের ভিপি ফলাফল (প্রধান কেন্দ্র):
- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান: রিয়াজুল ১০০, রাকিব ৯১
- নৃবিজ্ঞান: রিয়াজুল ১২৮, রাকিব ১১৮
- লোক প্রশাসন: রিয়াজুল ১২২, রাকিব ১৩২
- ফার্মেসি: রিয়াজুল ৭৮, রাকিব ৫৩
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং: রিয়াজুল ৫১, রাকিব ৩৯
- কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: রিয়াজুল ১০৬, রাকিব ৯৪
- ফিন্যান্স: রিয়াজুল ১৩৮, রাকিব ২৩১
- মাইক্রোবায়োলজি: রিয়াজুল ৮৭, রাকিব ৪৬
- দর্শন: রিয়াজুল ১১১, রাকিব ১৭৫
- বায়োকেমিস্ট্রি: রিয়াজুল ৮৯, রাকিব ৫৭
- চারুকলা: রিয়াজুল ২১, রাকিব ১০৬
এক নজরে ১২ কেন্দ্রের মোট ফলাফল:
- ভিপি পদে একেএম রাকিব: ১২৫৫ ভোট
- রিয়াজুল ইসলাম: ১০৫১ ভোট
- ব্যবধান: ২০৪ ভোটে রাকিব এগিয়ে