
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১১ জানুয়ারি) সকালে জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে নাহিদ ইসলামের ফেসবুক পেজে দেওয়া একটি অ্যাডমিন পোস্টে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তারা জাতীয় সংসদ নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতির সার্বিক দিক নিয়ে মতবিনিময় করেন।