
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু করতে হবে। এসব পরীক্ষার ফল ১০ মার্চ ২০২৬-এর মধ্যে প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৬ সালের এইচসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম ১১ মার্চ ২০২৬ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।